☪ কোরআন ও সুন্নাহর আলোকে
📞 যোগাযোগ: 01888552839

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিষয়টার আসল রহস্য কী?

10 Aug 2026

ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিষয়টার আসল রহস্য কী?
এক দ্বীনি ভাই প্রশ্ন করেছিলেন— "ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিষয়টার আসল রহস্য কী? এটা কীভাবে বুঝবো?" ওনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম, সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। ব্ল্যাক ম্যাজিক বোঝার সবচেয়ে সহজ উপায় হলো— আপনার জীবনে হঠাৎ করে 'লজিকলেস' বা একদম অযৌক্তিক কোনো কিছু ঘটা। কোনো যুক্তি ছাড়াই যখন অস্বাভাবিক কিছু হতে থাকে, সেটাই জাদুর অন্যতম বড় একটা লক্ষণ (যদিও এটা দিয়ে ১০০% নিশ্চিত হওয়া যায় না, তবে ধারণা করা যায়)। কয়েকটা সহজ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে: * শারীরিক অসুস্থতা: একজন মানুষ প্রচণ্ড অসুস্থ, দিন দিন শুকিয়ে যাচ্ছে বা তীব্র ব্যথায় অস্থির। কিন্তু লাখ টাকার পরীক্ষা-নিরীক্ষা করেও ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছেন না। এটা একটা পুরোপুরি অযৌক্তিক বিষয়। * পারিবারিক সম্পর্ক: একজনের সাথে আপনার খুব চমৎকার সম্পর্ক, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ওনার সাথে চরম দূরত্ব তৈরি হয়ে গেল। অথবা খুব ছোটখাটো একটা বিষয় নিয়ে এমন ভয়াবহ ঝগড়া ও শত্রুতা লেগে গেল, যা কোনো স্বাভাবিক সম্পর্কে হওয়ার কথা না। এই যে যুক্তিহীনভাবে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাওয়া, এগুলোই ব্ল্যাক ম্যাজিকের মূল লক্ষণ। আর একটা অত্যন্ত জরুরি কথা সবাইকে মনে রাখতে হবে— ব্ল্যাক ম্যাজিক করার সাথে সাথেই কিন্তু একটা মানুষ হুট করে একদিনে শেষ হয়ে যায় না। জাদুকর বা শত্রুরা একটা সুনির্দিষ্ট প্ল্যান বা টার্গেট নিয়ে জাদুটা করে। এরপর সেই জাদুর প্রভাবে ধীরে ধীরে রোগীকে ওনারা কন্ট্রোলে নেয় এবং আস্তে আস্তে ওনাদের জঘন্য প্ল্যানটা বাস্তবায়ন করে। এই পুরো প্রক্রিয়াটা ঘটতে একটা দীর্ঘ সময় লাগে। তাই বুদ্ধিমানের কাজ হলো, প্রাথমিক অবস্থায় যখনই জীবনে এমন অস্বাভাবিক বা অযৌক্তিক কিছু ঘটবে, তখনই এটাকে গুরুত্ব সহকারে নেওয়া এবং শুরুতেই জাদুর প্রভাবটা নষ্ট করে দেওয়া। তাহলে আর রোগীকে এত বড় ক্ষতির মুখে পড়তে হয় না। কিন্তু আমাদের সমাজের বাস্তব চিত্রটা উল্টো। মানুষ একদম যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, নাকের ডগায় পানি চলে আসে, তখন চারদিকে দৌড়ঝাঁপ শুরু করে। আর ওই চরম হতাশার মুহূর্তে তখন আর হালাল-হারামের জ্ঞান থাকে না; এক প্রকার মাতালের মতোই যে যেখানে ডাকে, সেখানেই কুফরি বা কবিরাজের কাছে চলে যায়। আমাদের চারপাশের বর্তমান সমাজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই যেকোনো অস্বাভাবিক বিষয়কে অবহেলা না করে শুরুতেই সতর্ক হওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং শয়তানের এই সমস্ত জঘন্য থাবা থেকে আমাদের পরিবারগুলোকে হেফাজতে রাখুন। আমীন। — মাওলানা উসামা, কিশোরগঞ্জ রুকইয়াহ সেন্টার
← সব পোস্টে ফিরে যান