আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
একটা হাসিখুশি ফ্যামিলিকে জাদুটোনা কীভাবে তিলে তিলে ধ্বংস করে দেয়, এই ঘটনাটা তার একটা বড় প্রমাণ।
কিছুদিন আগে একটা পরিবার চরম অসহায় অবস্থা নিয়ে আমার কাছে এসেছিলেন। শত্রুপক্ষ ওনাদের ওপর এমন জঘন্য ব্ল্যাক ম্যাজিক করেছিল যে, ওনাদের পুরো ফ্যামিলিটাই নষ্ট হতে বসেছিল। জাদুর কারণে ওনার হাজব্যান্ডের মাথা এমনভাবে নষ্ট করা হয়েছিল যে, উনি প্রায় ২৬ লক্ষ টাকার জমি বিক্রি করে একের পর এক ব্যবসায় ইনভেস্ট করেন। কিন্তু আজিব বিষয় হলো, যত ব্যবসা করেছেন সব কিছুতেই শুধু লস আর লস। একটা টাকাও ওনাদের হাতে ছিল না।
ব্যবসার এই করুণ অবস্থার পাশাপাশি ওই বোনটি নিজেও মারাত্মকভাবে আক্রান্ত ছিলেন। ওনার শরীর সারাক্ষণ অস্থির থাকতো, প্রচণ্ড মাথা ব্যথা করতো। জাদুর প্রতিক্রিয়ায় উনি মেজাজ ঠিক রাখতে পারতেন না, স্বামীর সাথে শুধু দুর্ব্যবহার করতেন। কোনো কিছুতেই ওনারা মনে শান্তি পাচ্ছিলেন না। ওনাদের সংসারটা একটা জ্বলন্ত আগুনের মতো হয়ে গিয়েছিল।
অবশেষে ওনারা আমাদের এখানে আসেন এবং আমি আল্লাহর কালাম দিয়ে ওনাদের রুকইয়াহর চিকিৎসা করি।
**আলহামদুলিল্লাহ! ছুম্মা আলহামদুলিল্লাহ!** আল্লাহর পবিত্র কালামের যে কী পাওয়ার, তা ওনারা হাতেনাতে প্রমাণ পেয়েছেন। চিকিৎসা নেওয়ার মাত্র একদিন পরেই ওনারা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ! (স্ক্রিনশটে বোনটির মেসেজ দেখলেই বুঝতে পারবেন—দোকানের বেচাকেনা এখন ভালো হচ্ছে, ওনার হাজব্যান্ড অনেক ভালো আছেন, আর বোনটির মেজাজও শান্ত হয়েছে, একবারও মাথায় রাগ ওঠেনি)।
ওনারা যে চরম কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেখান থেকে এই সুস্থতা দেখে আমার নিজের কাছেও যে কত খুশি লাগতেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না।
আমাদের সমাজে এমন আরও কত শত শত ফ্যামিলি যে এই অন্ধকারের ভেতর দিয়ে যাচ্ছে, তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আমরা এখনো অনেকে এই জাদুটোনার বিষয়ে অসতর্ক, অনেকেই বিশ্বাস করতে চাই না। কিন্তু মনে রাখবেন, ব্ল্যাক ম্যাজিক একদম বাস্তব আর এর থাবাও চরম ভয়ঙ্কর। দিন দিন সামাজিকভাবে এর চর্চা অনেক বাড়ছে, তাই সবারই এখন সচেতন হওয়া উচিত।
মহান আল্লাহ আমাদের সবাইকে এই সেহের, জাদু আর কুফরির ভয়ানক থাবা থেকে হেফাজত করুন এবং সবাইকে সতর্ক থাকার তৌফিক দিন। আমীন। 🤲
— **মাওলানা উসামা**, কিশোরগঞ্জ রুকইয়াহ সেন্টার
← সব পোস্টে ফিরে যান
★ আরও পড়ুন